শনিবার ১ আগস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: প্রধানমন্ত্রী নাকি বিমসটেক সভাপতির আমন্ত্রণ? প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল!   নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা, আহত ২ জন   আগামী চার সপ্তাহ ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো গাজী সালাউদ্দিন তানভীরকে   সাবেক হাইকমিশনারের মৃত্যুতে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের শোক   শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য   দেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা   
ক্রিপ্টো ও এমএলএম ব্যবসায় বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের কঠোর সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ৫৪)

মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ও ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণে প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ ধরনের প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বা অনুমোদিত নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, Crossmarket.ai বা এ ধরনের কোনো অননুমোদিত ক্রিপ্টো ট্রেডিং বা এমএলএম প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন বা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ধরনের প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বা অনুমোদিত নয়।

আরও বলা হয়, এ ধরনের অননুমোদিত প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন বা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিলে আর্থিক ক্ষতি ও প্রতারণার ঝুঁকি রয়েছে। তাই এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]