শনিবার ২৫ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেও পদত্যাগ করছেন না ধর্মেন্দ্র প্রধান   রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সাহাবুদ্দিনের আগে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন যারা   রাষ্ট্রপতির পদকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী   বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি, রোববার গুলশানের বাসায় উঠবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন   ‘সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি’—পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি   ‘অটোনমিক নিউরোপ্যাথি’তে আক্রান্ত সাহাবুদ্দিন, জানুন এই রোগের লক্ষণ   
শিক্ষামন্ত্রীকে বরখাস্ত না করা পর্যন্ত আলোচনায় বসবে না বিরোধীরা: রাহুল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ৩৬)

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানো না হলে বিরোধীরা সরকারের সঙ্গে কোনো আলোচনা করবে না। 
শুক্রবার (২৪ জুলাই) তিনি অভিযোগ করে জানান, সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্যের পর তাকে লোকসভায় নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি।

বিরোধীদের দাবিগুলো তুলে ধরে রাহুল গান্ধী বলেন, ‘শিক্ষার্থীদের তিনটি দাবি রয়েছে। প্রথমত, দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রীকে সরাতে হবে। দ্বিতীয়ত, যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।’

তিনি আরও বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার আগে আমরা কোনো ধরনের আলোচনা বা কথোপকথনে যাব না। এটাই আমাদের অবস্থান।’

এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া কোনোভাবেই আন্দোলন থামবে না বলে স্পষ্ট জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে।  সংবাদ সংস্থা এএনআইকে তিনি এ কথা বলেন। 

দীপকে বলেন, ‘যন্তর মন্তরে আমাদের ধর্না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে। তার পদত্যাগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’

তিনি বলেন, ‘সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবে।’

তিনি এএনআইকে বলেন, ‘সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন, এতে আমরা খুবই স্বস্তি পেয়েছি। কারণ তার অনশন ২৬ দিনেরও বেশি সময় ধরে চলছিল। তার জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান।’

তবে আন্দোলনের অবস্থান স্পষ্ট করে তিনি আবারও বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]