শনিবার ২৫ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেও পদত্যাগ করছেন না ধর্মেন্দ্র প্রধান   রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সাহাবুদ্দিনের আগে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন যারা   রাষ্ট্রপতির পদকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী   বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি, রোববার গুলশানের বাসায় উঠবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন   ‘সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি’—পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি   ‘অটোনমিক নিউরোপ্যাথি’তে আক্রান্ত সাহাবুদ্দিন, জানুন এই রোগের লক্ষণ   
পদত্যাগের সিদ্ধান্ত আগেই প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৫৫)

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মেদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) তার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৪ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি জানিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা শুক্রবার আসতে পারে।

রাষ্ট্রপতির মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়ার পরই তা কার্যকর হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম রয়টার্সকে বলেন, সংবিধান অনুযায়ী, স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত পত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হয়। স্পিকার আগামীকাল থাইল্যান্ড থেকে দেশে ফিরলে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রয়টার্স জানায়, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকারের কার্যালয়ের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও অফিস সময় শেষ হয়ে যাওয়ায় কোনো জবাব পাওয়া যায়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা অবশ্য নতুন নয়। ২০২৫ সালের ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফেব্রুয়ারির নির্বাচন শেষে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, আমি বিদায় নিতে আগ্রহী। আমি এখান থেকে চলে যেতে চাই।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]