শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বন্যার আশঙ্কায় ৯ জেলায় আগাম সতর্কতা জারি   বেক্সিমকোর ঋণ জালিয়াতি: জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ   বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, সর্বনিম্নই ৮ হাজার ডলারের কাছাকাছি   সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করল ঢাকা উত্তর সিটি   জান্নাতের ১০ মহা নেয়ামত, যা মুমিনকে অভিভূত করবে   ফুটবলের সঙ্গে মানবিকতার জয়, ফিলিস্তিনিদের পাশে নরওয়ে   নতুন নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম   
ইরানের পরাজয় সময়ের ব্যাপার, দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ৫০)

ইরান খুব শিগগিরই পরাজিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সেইসঙ্গে তেহরান সমঝোতায় আসতে চায় বলেও দাবি করেছেন তিনি।  

স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন। 

ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান এখন সমঝোতায় আসতে চায়। তবে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন কি না, তা পরে জানাবেন।

তিনি দাবি করেন, ‘খুব শিগগিরই ইরান পরাজিত হবে। তারা খুব দ্রুতই পরাজিত হবে।’

এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা থাকলেও, তাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইরানের তেল স্থাপনায় হামলা না করার নির্দেশ দিয়েছেন। তবে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ আবারও নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা তিনি নাকচ করেননি।

ট্রাম্প বলেন, ‘যদি আমরা তাদের সক্ষমতাকে যথেষ্ট দুর্বল করে দিতে পারি, তাহলে আমি সেটি করার সিদ্ধান্ত নেব।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]