বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় চমক   স্থানীয় নির্বাচন সামনে, ২৭ আগস্ট চূড়ান্ত হচ্ছে ভোটকেন্দ্র   খেলার মাঠ ও সব পার্ক হবে দখলমুক্ত, সংসদে প্রধানমন্ত্রী   জনগণের ক্ষোভের বিস্ফোরণেই ঘটেছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি   বৈরি আবহাওয়ায় অনুপস্থিতদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে: সংসদে শিক্ষামন্ত্রী   মন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার, নতুন ৬ দফা প্রকাশ শিক্ষার্থীদের   বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর   
হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ৪১)

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রাইম টাইমে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি, নির্বাচনী নিরাপত্তা এবং প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এই ভাষণের মূল বিষয় হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, বৃহস্পতিবার পূর্ব উপকূলীয় সময় রাত ৯টায় তিনি ভাষণ দেবেন। তবে হোয়াইট হাউসের কোন স্থান থেকে ভাষণটি দেওয়া হবে বা বিস্তারিত আলোচ্যসূচি কী হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ভাষণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিয়ে প্রেসিডেন্টের অবস্থান তুলে ধরা হতে পারে। একই সঙ্গে ভোটারদের পরিচয় যাচাই বাধ্যতামূলক করার প্রস্তাব থাকা ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নিয়েও তিনি কথা বলতে পারেন। বর্তমানে বিলটি কংগ্রেসে আটকে আছে।

এ ছাড়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রশাসনের গোয়েন্দা সংস্থাগুলোর পর্যালোচনার বিষয়ও ভাষণে উঠে আসতে পারে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ওই নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে আসছেন এবং পরাজয় স্বীকার করেননি।

তবে ২০২০ সালের জর্জিয়া সিনেট নির্বাচন নিয়ে ভাষণে কোনো নতুন ঘোষণা আসবে এমন জল্পনার ভিত্তি নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্টের ওই উপদেষ্টা।

হোয়াইট হাউসের কর্মকর্তাদের ভাষ্য, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ভবিষ্যতেও নিয়মিত প্রাইম টাইমে ভাষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]