বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় চমক   স্থানীয় নির্বাচন সামনে, ২৭ আগস্ট চূড়ান্ত হচ্ছে ভোটকেন্দ্র   খেলার মাঠ ও সব পার্ক হবে দখলমুক্ত, সংসদে প্রধানমন্ত্রী   জনগণের ক্ষোভের বিস্ফোরণেই ঘটেছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি   বৈরি আবহাওয়ায় অনুপস্থিতদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে: সংসদে শিক্ষামন্ত্রী   মন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার, নতুন ৬ দফা প্রকাশ শিক্ষার্থীদের   বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর   
সুপ্রিম কোর্টের নির্দেশ: অ্যাডভোকেট-অন-রেকর্ডের নমুনা স্বাক্ষর ও ক্লার্কদের তথ্য জমা দিতে হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৫৫)

আপিল বিভাগে মামলা ফাইলিং এবং এফিডেভিট প্রক্রিয়ায় জালিয়াতি রোধসহ বিচার শাখার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এখন থেকে আপিল বিভাগের তালিকাভুক্ত সব অ্যাডভোকেট-অন-রেকর্ডের নমুনা স্বাক্ষর এবং তাদের অধীনস্থ বৈধ ক্লার্কদের (মুহুরি) ছবি ও পরিচয়পত্রের সত্যায়িত কপি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করা হবে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এই নির্দেশনা জারি করা হয়েছে।

সারোয়ার আলমগীর যেন সংসদে যেতে না পারেন, আপিল জামায়াত প্রার্থীর
নোটিশে বৃহস্পতিবারের (১৬ জুলাই) মধ্যে নির্ধারিত ছক পূরণ করে আপিল বিভাগের রেজিস্ট্রারের কার্যালয়ে এসব তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আপিল বিভাগ প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আপিল বিভাগে মামলা ফাইলিং ও এফিডেভিট সম্পন্ন করার সময় নথিপত্র যাচাই-বাছাইকালে অ্যাডভোকেট-অন-রেকর্ডগণের স্বাক্ষরের ক্ষেত্রে নানাবিধ গুরুতর অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছিল। এর ফলে দাখিলকৃত কোর্ট ডকুমেন্টসে প্রদত্ত স্বাক্ষরটি প্রকৃতই সংশ্লিষ্ট অ্যাডভোকেট-অন-রেকর্ডের কিনা, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা রেজিস্ট্রির পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।

সুপ্রিম কোর্ট সচিবালয় সরাতে পদক্ষেপ: দুই সচিবকে লিগ্যাল নোটিশ
এ ছাড়া আরেকটি বড় জটিলতা হিসেবে দেখা দিয়েছে বহিরাগতদের আনাগোনা। অ্যাডভোকেট-অন-রেকর্ডগণের বৈধ কার্ডধারী ক্লার্ক নন এমন অননুমোদিত ব্যক্তিবর্গ মামলা সংশ্লিষ্ট নানাবিধ বিষয় নিয়ে আপিল বিভাগের অত্যন্ত সংবেদনশীল শাখা অর্থাৎ ‘বিচার শাখায়’ (ফাইলিং সেকশন) অযথা ভিড় জমিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজে মারাত্মক জটিলতা ও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।

নতুন নির্দেশনার মূল বিষয়সমূহ
আদালতের রেকর্ডের নিরাপত্তা রক্ষা এবং বিচারিক কাজের গতিশীলতা নিশ্চিত করতে প্রশাসন নোটিশে স্পষ্ট করে দিয়েছে।

স্বাক্ষর মিলকরণ
আপিল বিভাগে আনীত ও ফাইল করা মামলাসমূহ কোর্টে প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলার অ্যাডভোকেট-অন-রেকর্ড এবং তাদের বৈধ কার্ডধারী ক্লার্কদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তাই মামলার পিটিশন, কেভিয়েট এবং বিভিন্ন আবেদনসমূহে অ্যাডভোকেট-অন-রেকর্ডগণের প্রকৃত ও নমুনা স্বাক্ষরের হুবহু মিল থাকা আবশ্যক।

বহিরাগতদের প্রবেশ নিষেধ
মামলার নথিপত্রের গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে অ্যাডভোকেট-অন-রেকর্ডগণের অনুমোদিত ও বৈধ ক্লার্ক ব্যতীত অন্য কোনো ব্যক্তির আপিল বিভাগের ফাইলিং বা বিচার শাখায় প্রবেশের কিংবা নথিপত্রে হাত দেওয়ার কোনো রূপ সুযোগ বা অভিগম্যতা থাকবে না।

তথ্য জমা দেওয়ার ডেডলাইন
১৬ জুলাইয়ের মধ্যে নোটিশের সঙ্গে সংযুক্ত ছকটি নিখুঁতভাবে পূরণ করে অ্যাডভোকেট-অন-রেকর্ডগণের নমুনা স্বাক্ষর এবং তাদের অধীনে কর্মরত তালিকাভুক্ত ক্লার্কদের নাম ও বৈধ পরিচয়পত্রের সত্যায়িত কপি আপিল বিভাগের বিজ্ঞ রেজিস্ট্রারের কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে।

প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন, অনেক সময় আইনজীবীদের অজান্তেই ভুয়া স্বাক্ষর দিয়ে মামলা ফাইলিং বা প্রত্যাহারের মতো ঘটনা ঘটে। নমুনা স্বাক্ষর রেজিস্ট্রিভুক্ত থাকলে এবং অননুমোদিত মুহুরিদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা গেলে আপিল বিভাগের বিচারিক কাজের স্বচ্ছতা ও নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পাবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]