শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশই একমাত্র দেশ, যার প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই: চিফ হুইপ   শনিবার জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী   ঝিনাইদহ মহেশপুর পৌরসভায় মেগা প্রকল্পে হরিলুট, বিলে সই না করায় প্রকৌশলীর কক্ষে তালা    খামেনির শেষযাত্রায় যোগ দিচ্ছেন যেসব দেশের নেতারা   ৪ মাস ধরে যেভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ   বিশ্বকাপের পর অবসর নেবেন কিনা জানালেন রোনালদো   নরওয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হবে ব্রাজিল?   
রোমেরো ফিরলেও একাদশ নিয়ে মুখ খুললেন না স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:৩০ পিএম   (ভিজিট : ৪৬)

একদিকে গ্রুপ পর্বে টানা তিন জয়ে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা, অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দে। তাই শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে সহজ কোনো পরীক্ষা অপেক্ষা করছে না।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শেষ অনুশীলনও সেরে ফেলেছে আর্জেন্টিনা। মায়ামিতে অনুশীলন শেষে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দল প্রস্তুত রয়েছে। তবে ম্যাচের আগের দিনও তিনি শুরুর একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দেননি।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, একাদশ প্রায় চূড়ান্ত করা হলেও সেটি এখনও খেলোয়াড়দের জানানো হয়নি। সে কারণে সংবাদমাধ্যমেও তা প্রকাশ করতে চাননি তিনি।

তবে একটি বিষয়ে বেশ নিশ্চিত আর্জেন্টিনা কোচ। চোট কাটিয়ে দলে ফিরতে যাচ্ছেন সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। ডান হাঁটুর সমস্যার কারণে জর্ডানের বিপক্ষে মাঠে নামতে পারেননি এই ডিফেন্ডার।

রোমেরোর অবস্থা সম্পর্কে স্কালোনি বলেন, সে ভালো আছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে খেলবে। আজ পুরো অনুশীলন করেছে। আজ ও আগামীকাল পর্যবেক্ষণ করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তবে এখন পর্যন্ত তার উন্নতি ইতিবাচক।

তবে একাদশের কয়েকটি জায়গা নিয়ে এখনও ভাবতে হচ্ছে স্কালোনিকে। বিশেষ করে লিওনেল মেসির সঙ্গী হিসেবে আক্রমণভাগে শুরু করবেন লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ সেই সিদ্ধান্ত এখনও হয়নি।   

রক্ষণভাগের বাম দিকেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। ফাকুন্দো মেদিনা আগের ম্যাচগুলোতে সুযোগ কাজে লাগিয়েছেন। অন্যদিকে পেশির চোট থেকে সেরে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো।

এ প্রসঙ্গে স্কালোনি বলেন, মেদিনা খেলেছে এবং প্রমাণ করেছে সে প্রস্তুত। অন্যদিকে নিকোও এখন সম্পূর্ণ সুস্থ। বিশ্বকাপের শুরুতে তাকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল, কিন্তু এখন আমরা আত্মবিশ্বাসী।

মূলত এই দুটি পজিশন নিয়েই সবচেয়ে বেশি ভাবতে হচ্ছে আর্জেন্টিনা কোচকে। বাকি নয়টি জায়গা প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ; রক্ষণে নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং ফাকুন্দো মেদিনা বা নিকোলাস তাগলিয়াফিকো; মাঝমাঠে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা; আক্রমণে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্তিনেজ অথবা হুলিয়ান আলভারেজ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]