শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশই একমাত্র দেশ, যার প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই: চিফ হুইপ   শনিবার জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী   ঝিনাইদহ মহেশপুর পৌরসভায় মেগা প্রকল্পে হরিলুট, বিলে সই না করায় প্রকৌশলীর কক্ষে তালা    খামেনির শেষযাত্রায় যোগ দিচ্ছেন যেসব দেশের নেতারা   ৪ মাস ধরে যেভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ   বিশ্বকাপের পর অবসর নেবেন কিনা জানালেন রোনালদো   নরওয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হবে ব্রাজিল?   
ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিয়ে যা বললেন আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ৫১)

নরওয়ের বিপক্ষে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আনচেলত্তি। বিশেষ করে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নকআউট পর্বে প্রতিটি ম্যাচই কঠিন হয়ে ওঠে।

আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপের এই পর্যায়ে এসে সব ম্যাচই কঠিন। নকআউট পর্বে শুধু কৌশলগত বা প্রযুক্তিগত বিষয় নয়, মানসিক দৃঢ়তাও বড় ভূমিকা রাখে। নরওয়ে একটি শক্তিশালী দল, তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। হালান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করি আমরা ভালো খেলতে পারব।’  

জাপানের বিপক্ষে ম্যাচে নেইমারকে শুরুর একাদশে না রাখা এবং অতিরিক্ত সময় পর্যন্ত বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন ব্রাজিল কোচ। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার এখন খেলতে সক্ষম। ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে আশাবাদী এই কোচ।

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খেলতে পারে। কিন্তু সে কতক্ষণ খেলতে পারবে, তা কেউ নিশ্চিতভাবে জানে না। ম্যাচের গতি ও ছন্দ সামলানোর অভিজ্ঞতা তার আছে। আমি যখন মনে করব দলের তাকে প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাব,’ বলেন আনচেলত্তি।  

কাফ ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট কি না এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি জানান, ‘হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে পারে।’

তবে বেঞ্চে বসে থাকতে পেরে নেইমার যে সন্তুষ্ট নন, সেটিও স্বীকার করেছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘সে খুশি নয়, কিন্তু তার আচরণ অসাধারণ। খুব ভালোভাবে অনুশীলন করছে। সে ভীষণ শ্রদ্ধাশীল ও ভদ্র, আর সতীর্থদের কাছেও খুব প্রিয়। দলের জন্য সে গুরুত্বপূর্ণ, কারণ তার সামর্থ্য আছে এবং সে খুবই বিনয়ী। আমি তাকে নিয়ে খুব সন্তুষ্ট। অবশ্যই সে খেলতে চায়, যেমন সব সময় চেয়েছে। একজন ফুটবলার কখনোই বেঞ্চে বসে থেকে খুশি থাকতে পারে না।’

বর্তমান ব্রাজিল দলে নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিয়ুস জুনিয়রই কি সবচেয়ে বড় তারকা এমন প্রশ্নেরও জবাব দেন আনচেলত্তি। তিনি বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারকা খেলোয়াড় ভক্তদের জন্য প্রয়োজন হতে পারে। কিন্তু জাতীয় দলে আমরা কোনো একক তারকা চাই না। আমরা চাই এমন উচ্চমানের খেলোয়াড়, যারা দলকে সাহায্য করতে পারে।’  









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]