বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: আওয়ামী লীগের সাবেক উপদেষ্টার মন্তব্য: ‘আজীবন বিএনপি করে মরতে চাই’   দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত আহ্বান   বাবার দাফনে অনুপস্থিত থাকবেন মোজতবা খামেনি   সরকারি বরাদ্দের ১০ মসজিদের মধ্যে ৮টি জামায়াত এমপির নিজ এলাকায়   রাখাইনে বাংলাদেশ সীমান্ত ঘেষে জান্তা সরকারের ভয়াবহ বিমান হামলা!   কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে আবাসিকে তীব্র সংকট   শিক্ষকদের নির্বাচন করতে হলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী   
দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:২৬ পিএম   (ভিজিট : ৩৫)

বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ দেবে। এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জুলাই সোমবার বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে নির্ধারিত স্থানে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার নিয়োগের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানোর উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি এসব পদে নিয়োগলাভে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করছে।

আইনের ধারা ৮(১) এর বিধান মোতাবেক আবেদনকারীদের প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে বলেও জানানো হয়। একই সঙ্গে ধারা ৮(২)-এ উল্লিখিত অযোগ্যতার আওতাভুক্ত কোনো ব্যক্তি কমিশনার পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, চাকরি ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে সইসহ জমা দিতে হবে।

এ ছাড়া জীবনবৃত্তান্তের সঙ্গে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপক্ষে সব সনদের কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ উল্লেখ করতে হবে।

জীবনবৃত্তান্ত সচিবালয়ের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র (মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, গেট নম্বর-৫) অথবা জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ, ভবন নম্বর-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকায় জমা দেওয়া যাবে।

জীবনবৃত্তান্ত জমা প্রদানের সর্বশেষ সময় ১৩ জুলাই বিকেল ৪টা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব ব্যক্তি প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ ইতোমধ্যে আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]