সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী সেলিমা আহমাদের মৃত্যু   লাল গালিচা ও গার্ড অব অনারে প্রধানমন্ত্রীকে বরণ করল মালয়েশিয়া   রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ   সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফার আলোচনা শুরু   বিশ্বকাপ ২০২৬: নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল   যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল   
ডিএমপি দুই ডিসির দায়িত্বে রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৪৮)

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সুপ্রিমকোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ ও সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে।

শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে উপ-পুলিশ কমিশনারের দ্বায়িত্ব পালন করবেন।

অন্যদিকে ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার সাজেদুর রহমানকে ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পার্শ্বে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন জানিয়ে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় আদেশে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]