বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী   নাম নিয়ে বিতর্কের মধ্যেই বগুড়ার আলোচিত ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ   প্রবাসীর চিকিৎসায় সহমর্মিতার হাত বাড়ালেন ছাত্রদল নেতা তারিক   জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, হলো যে আলোচনা   মিরপুর স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি   নিরাপত্তা ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে না ঠেলে দেয়: প্রধানমন্ত্রী   এসএসসি ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী   
ইরানের বিদেশে আটকে থাকা অর্থের তালিকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৫০)

বিদেশের বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের বিপুল অর্থ এখন তেহরানের কূটনৈতিক অগ্রাধিকারে পরিণত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে চীন, ইরাক, কাতার, দক্ষিণ কোরিয়া ও ভারতের ব্যাংকসহ নানা জায়গায় ইরানের ১০ হাজার কোটি ডলারেরও বেশি সম্পদ আটকে আছে বলে দাবি করেছে তেহরান।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থের বড় অংশই তেল, গ্যাস ও বিদ্যুৎ রফতানির আয়। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে সেই অর্থ সরাসরি দেশে আনতে পারছে না ইরান।

সবচেয়ে বেশি অর্থ আটকে আছে চীনে যার পরিমাণ ২০ থেকে ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এছাড়া ইরাকে রয়েছে প্রায় ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার। ভারত ও দক্ষিণ কোরিয়া-তে আটকে আছে প্রায় ৭ বিলিয়ন ডলার করে।

২০২৩ সালে বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ৬ বিলিয়ন ডলার কাতারে স্থানান্তর করা হয়েছিল, যদিও তা মানবিক খাতে ব্যবহারের শর্তে সীমাবদ্ধ রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় অন্তত ২৪ বিলিয়ন ডলার ফেরত চাওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই অর্থ ফেরত পেলে ইরানের দুর্বল মুদ্রা স্থিতিশীল হবে, আমদানি বাড়বে এবং অর্থনীতিতে নতুন গতি আসতে পারে। তাই এই জব্দ তহবিল এখন তেহরান-ওয়াশিংটন আলোচনার অন্যতম বড় দর-কষাকষির অস্ত্র।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]