বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাতক্ষীরায় তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা   সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার   সাবেক এমপি ও মায়ের ঘনিষ্ঠ সহচর খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী   ইরানকে নতুন করে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের   দুঃখ-কষ্ট কেন আসে? প্রতিটি পরীক্ষায় লুকিয়ে থাকে রহমতের ইঙ্গিত   ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে আসছেন কেপ ভার্দের গোলরক্ষকের মা   নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী   
হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজারেরও বেশি হাজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ৫০)

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি। মোট ১৪২টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২৪ হাজার ৫৭২ জন বাংলাদেশি।

এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৫১টি ফ্লাইটে আরও ২০ হাজার ৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন হাজি। সবমিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৯ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৩৮০ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে মোট ৫২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছর হজ মৌসুমে সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি।

চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর সৌদি আরবে জমায়েত হয়েছিলেন। যারমধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আর এ বছর হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]