মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: গতানুগতি বাণিজ্যের বাইরে হালাল পণ্যে বড় সম্ভাবনা   গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান   হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ জনের   টিআইবির প্রতিবেদনের ভিত্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা   বিতর্কিত মন্তব্যের পর তরুণদের পক্ষেই দাঁড়ালেন ভারতের প্রধান বিচারপতি   ফুটবলের মঞ্চে রাজনীতির প্রভাব, চাপে ইরান   ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪   
শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ফিলিপাইন, ৩ দেশে সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৪৫ পিএম   (ভিজিট : ৪৫)

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের অদূরে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

এই শক্তিশালী ভূমিকম্পের পর এশিয়ার বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তথ্যানুযায়ী, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ৩ মিটার পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলগুলোতে কোনো ঝুঁকির আশঙ্কা নেই।

ইতোমধ্যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের কর্মকর্তারা সতর্কবার্তা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ফিলিপাইনের ইনস্টিটিউট অফ ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সারানগানি, ডাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই এবং সুলুসহ নয়টি প্রদেশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা আরও ভেতরে সরে যেতে হবে।

নৌযানগুলোর বিষয়ে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, বন্দর, মোহনা বা অগভীর উপকূলীয় এলাকায় থাকা নৌকার মালিকদের তাদের নৌকাগুলোকে উপকূল থেকে দূরে সরিয়ে নিতে হবে। এছাড়া সমুদ্রে থাকা নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র- আল জাজিরা









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]