মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: গতানুগতি বাণিজ্যের বাইরে হালাল পণ্যে বড় সম্ভাবনা   গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান   হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ জনের   টিআইবির প্রতিবেদনের ভিত্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা   বিতর্কিত মন্তব্যের পর তরুণদের পক্ষেই দাঁড়ালেন ভারতের প্রধান বিচারপতি   ফুটবলের মঞ্চে রাজনীতির প্রভাব, চাপে ইরান   ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪   
হামের ভয়াবহতা: সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ এমপি ইকবাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৩২ পিএম   (ভিজিট : ৮৩)

ঢাকায় আদালতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। হাম ও রুবেলার টিকা সময়মতো আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা, টিকার সংকট সৃষ্টি এবং দেশে হামের প্রাদুর্ভাব বাড়ানোর অভিযোগে এ আবেদন করা হয়।

সোমবার (৮ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় মামলার আবেদন করেন।

আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ জানান, মামলার আবেদন গ্রহণের বিষয়ে শুনানি শেষে আদালত সিদ্ধান্ত দেবেন। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান উপস্থিত ছিলেন।

মামলার অন্য অভিযুক্তরা হলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মামলার আবেদনে বলা হয়েছে, দেশে শিশুদের জন্য নিয়মিত হাম ও রুবেলার টিকা সরবরাহের প্রচলিত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও দীর্ঘ সময় বিলম্ব করা হয়। এর ফলে দেশে টিকার সংকট তৈরি হয়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স টিকার সম্ভাব্য সংকট সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করেছিলেন। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

বাদীর দাবি, টিকার সংকটের কারণে গত কয়েক মাসে দেশের বিভিন্ন হাসপাতালে হাজারো শিশু হামে আক্রান্ত হয়েছে এবং বহু শিশুর মৃত্যু ঘটেছে। মামলায় কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনাও উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার আবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

তবে আদালত এখনো মামলাটি গ্রহণ বা এ বিষয়ে কোনো আদেশ দেননি। মামলার আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা চলছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]