রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক   
একাধিক পদে মেট্রোরেলে চাকরির সুযোগ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ২৯৮৩)

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে পৃথক ৮ পদে ৮ জনকে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

পদের সংখ্যা: ৮ পদে ৮ জন

বয়সসীমা: সর্বোচ্চ ৬২ বছর।

আবেদন ফি: ২০০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে জমা দিতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র জমা দেয়া যাবে না।

আবেদনপত্র পাঠানোর সময় খামের ওপরে বাঁ দিকে পদের নাম ও বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-০৮ উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে ডিএমটিসিএল’র এই https://dmtcl.gov.bd/ ওয়েবসাইটে।

আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর: ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা- ১২৩০।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ এপ্রিল, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]