বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযান, মাদক মামলায় দু’জন দণ্ডিত   ঝিনাইদহ মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১   গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান   খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, সময় জানাল তেহরান   দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো যুগ্ম সচিব আনিসুরকে   ‘১৫০ হাজির লাগেজ কেটে চুরি’ অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইনস   যাদুকাটা বালুমহাল-১ এর সীমানা নির্ধারণ, বালু উত্তোলনে স্বস্তি   
ভোরের পাতা সম্পাদকের পিতার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:১২ এএম   (ভিজিট : ৬৭৩)

দৈনিক ভোরের পাতা ও দ্য পিপলস টাইম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ভোরের পাতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন ড. কাজী এরতেজা হাসান, সিআইপি’র পিতা কাজী আব্দুল মান্নানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

২০২০ সালের ১৯ মার্চ ভোররাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ওসিয়তের মর্মানুযায়ী তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছিল। 

কাজী আব্দুল মান্নানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাঁর নিজ বাড়ি সাতক্ষীরা ও ঢাকায় দিনভর পবিত্র কোরআন তেলোয়াত, জিয়ারত, দোয়ার আয়োজন করা হয়েছে। 

ড. কাজী এরতেজা হাসান সিআইপি তাঁর জীবনে পিতার অবদানের কথা স্মরণ করে বলেন, 'আব্বাকে হারানোর ছয় বছর চলে গেল। এখনো প্রতি ক্ষণেই তাঁর অভাব অনুভব করি। আপনারা সবাই আমার মরহুম আব্বার জন্য দোয়া করবেন, তিনি যেনো জান্নাতুল ফেরদৌসের চিরস্থায়ী অধিবাসী হতে পারেন।'









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]