বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযান, মাদক মামলায় দু’জন দণ্ডিত   ঝিনাইদহ মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১   গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান   খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, সময় জানাল তেহরান   দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো যুগ্ম সচিব আনিসুরকে   ‘১৫০ হাজির লাগেজ কেটে চুরি’ অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইনস   যাদুকাটা বালুমহাল-১ এর সীমানা নির্ধারণ, বালু উত্তোলনে স্বস্তি   
টাইমসটুডেতে ডিজিটাল মিডিয়া বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করলেন সিফাত তন্ময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৪২৪০)

ডিজিটাল বেজড সংবাদমাধ্যম টাইমসটুডে-তে ডিজিটাল মিডিয়া প্রধান (Head of Digital Media) হিসেবে যোগদান করেছেন সিফাত তন্ময়।

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় সিফাত তন্ময় বলেন, “বর্তমান সময় পুরোপুরি ডিজিটাল মিডিয়ার। এই সেক্টরে যেমন বিশাল সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা চ্যালেঞ্জ। যেহেতু বিশ্বব্যাপী প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়, তাই সিগনেচার কাজের মাধ্যমে টাইমসটুডেকে আলাদা অবস্থানে নিয়ে যেতে চাই। একই সঙ্গে কনটেন্টের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করতে চাই”

ডিজিটাল মিডিয়া ও ইলেকট্রনিক গণমাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সিফাত তন্ময়ের। টাইমসটুডেতে যোগদানের আগে তিনি গ্রিন টিভি-তে হেড অব ডিজিটাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডেইলি বাংলাদেশ ও ভোরের পাতা-তে হেড অব ডিজিটাল হিসেবে সফলভাবে কাজ করেছেন।

এছাড়া তিনি একুশে টেলিভিশন-এ অনুষ্ঠান প্রযোজক হিসেবে দীর্ঘ প্রায় ১১বছর কাজ করেছেন। 

তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশের গণমাধ্যমের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। একই আসরে তিনি ৩টি অ্যাওয়ার্ডসহ মোট ৫টি অ্যাওয়ার্ড অর্জন করেন। পাশাপাশি তিনি এনবিএ (NBA) থেকে বর্ষসেরা উপস্থাপক হিসেবেও সম্মাননা পেয়েছেন।

সিফাত তন্ময় এশিয়ান টিভি-তেও অনুষ্ঠান প্রযোজক ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া তিনি রেডিও ভূমি-তে কাজ করেছেন এবং গণমাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল কমিউনিটি রেডিও ‘বরেন্দ্র রেডিও’ থেকে।




আরও সংবাদ   বিষয়:  সিফাত তন্ময়   টাইমসটুডে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]