রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত   আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে বিপদে স্পেন   সৌদিতে হামলা মানেই পাকিস্তানে হামলা, তেহরানকে কড়া সতর্কবার্তা ইসলামাবাদের   বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, একটির দাম ৩৪ লাখ   রাজাকারদের বর্জন করতে হবে, না হলে বাংলাদেশ থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী   ফিফার বিশ্বকাপ লভ্যাংশ থেকে অর্থ পাবে বাংলাদেশও   আবারও কলকাতায় আসছেন মেসি, ঢাকায় আসবেন কি বিশ্বজয়ী তারকা?   
চীনে ডিয়াও এলিভেটর গ্রুপের গ্লোবাল মার্কেটিং কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি ইউরো এলিভেটর (বিডি) লিমিটেড
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ১৩০০)

চীনের হুজো (Huzhou) শহরের একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী গ্লোবাল মার্কেটিং কনফারেন্স ২০২৬। বিশ্বের প্রায় ৬০টি দেশের এজেন্ট ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের আজ প্রথম দিন।

ডিয়াও, টেনাউ (Tenau) ও আওলিন্ডা (Aolinda) এলিভেটর গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণ, নতুন প্রযুক্তি, বিপণন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে। এতে বিভিন্ন দেশের ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং শিল্প বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করছেন ইউরো এলিভেটর (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশের লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বেলিয়া) এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইয়াদুল হক। 
আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এই ধরনের সম্মেলন বৈশ্বিক প্রযুক্তি ও ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

তিনি আরও জানান, এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের এলিভেটর শিল্পে আধুনিক প্রযুক্তি, উন্নত সেবা এবং আন্তর্জাতিক মানের ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন সেমিনার, প্রেজেন্টেশন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।




আরও সংবাদ   বিষয়:  ইউরো এলিভেটর (বিডি) লিমিটেড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]