শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩ মাঘ ১৪৩২

শিরোনাম: বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার   চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে আনা হবে: জামায়াত আমির   বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ তারেক রহমান   আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন   পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার   সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ   ৫ বছর পর পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী   
এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:১৩ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির পর এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলি করা হয়েছে। 

আজ সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বামপাশে বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মাথায় গুলি করা হয়।

ঘটনার পরপরই তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ মোতালেব শিকদারের পরিচয় তার পকেট থেকে পাওয়া একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। কার্ড অনুযায়ী, তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রম শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। বিষয়টি এনসিপির একাধিক নেতাও নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।  ঘটনাটি খুলনার মজিদ সরনি এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com