সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
‘অবৈধ সম্পদ’: এনবিআর সদস্য বেলালের বিরুদ্ধে দুদকের মামলা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:৪০ পিএম

প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন। 

মামলায় এনবিআর সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) বেলালের বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সাড়ে চার কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত বেলালের বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

দুদকের অভিযোগে বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে কর্মরত থাকা অবস্থায় জমা দেওয়া সম্পদ বিবরণীতে বেলাল চার কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে চার কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com