বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১ মাঘ ১৪৩২

শিরোনাম: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন এমন: মির্জা আব্বাস    সালাতুত তাসবিহ নামাজের নিয়ম   শবেবরাতেও আল্লাহ যাদের ক্ষমা করবেন না!   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   
ফরিদপুরে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২:৪৬ পিএম

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। 

গোপালগঞ্জে দলটির পদযাত্রা ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতি মাথায় রেখে ফরিদপুরে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার সকাল থেকেই দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন। পদযাত্রায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা প্রমুখ রাখবেন। তাঁদের বহরে সাথে ১৬০ জন নেতাকর্মী উপস্থিত থাকবেন।

পদযাত্রা ঘিরে শহরের বিভিন্নস্থানে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনীকে সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে। এছাড়া মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। ৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ডেকে রাখা হয়েছে ফরিদপুরকে। সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ শতাধিক ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড ও সেনাবাহিনী মাঠে রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com