রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
নির্বাচনে আর ইভিএমের ব্যবহার নয়, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬:৪০ পিএম

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর কোনো নির্বাচনে ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে।

আজ বৃহস্পতিবার অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট হবে, আগে যেমন ব্যালট পাঠানো হতো।

এদিকে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নিবাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না।

জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে কমিশনে।

পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com