রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
পাস ও জিপিএ ৫ কমার কারণ জানাল আন্ত শিক্ষা বোর্ড
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬:৩৯ পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে এবার পাসের হার ও জিপিএ ৫ কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ফাইভ ১ লাখ ৩৯ হাজার ৩২। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।

পাসের হার ও জিপিএ ৫ কমার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ওভার মার্কিং ও আন্ডার মার্কিং না করে যথাযথভাবে খাতা মূল্যায়ন হওয়ায় প্রকৃত পাসের হার পাওয়া সম্ভব হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরার সময় তিনি এ ব্যাখ্যা দেন।

এহসানুল কবীর বলেন, বিগত বছরগুলোতে সাবজেক্ট ম্যাপিং ও নম্বর বাড়িয়ে দিয়ে পাসের হার বেশি দেখানো হতো।

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এ মোট পাসের হার ৬৮.৪৫ শতাংশ। পাসের হারে শীর্ষ রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষাবোর্ড।

এ ছাড়া কারিগরিতে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, মাদরাসায় ৬৮.০৯ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লায় ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com