সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
ইরানের পূর্ব আজারবাইজানে অন্তত ৩০ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৪:২১ পিএম

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৩০ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ওই হামলায় একজন রেড ক্রিসেন্ট স্টাফও নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত ৫৫ জন আহত হয়েছে।

শনিবার প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ওই অঞ্চলে হামলা চালিয়ে আসছে ইসরাইল। ওই হত্যাকাণ্ডের পর ইরানে তেল আবিবের প্রতি প্রতিশোধের ক্ষোভ ফুঁসে ওঠে।

তারই ধারাবাহিকতায় রাতে মুর্হুমুহ আক্রমণ চালায় ইরান। এতে ইসরাইলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরাইলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন।

তবে ম্যাডিসিস দাবি করছে, ইসরাইলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে ১ জন মারা গেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, ইরানি হামলায় রোববার রাতে পুরো ইসরাইলে সাইরেন বেজে ওঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা গেছে। তাৎক্ষনিক বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com