মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার   মেয়াদ শেষের আগেই ‘লাল পাসপোর্ট’ ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা!   নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা   দুই বিয়ে করা প্রসঙ্গে যে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু!   নির্বাচনে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী   কে এই কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টেইন?    ‘আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না’   
পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ২:৪১ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র।

শনিবার (১৪ জুন) সকাল ১১টায়  রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর র‍্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএন, থানা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com