শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: হাদিকে সতর্ক করা নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক র‍্যাব সদস্য!   কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট   ফেনীতে বিভাগীয় ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল   নির্বাচনী তফসিল ঘোষনার পরে ওসমান হাদিকে গুলি করায় সাদিক কায়েমের ক্ষোভ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান   “বেঁচে থাকুন, ফিরে আসুন” হাদির জন্য কাঁদছে বাংলাদেশ   ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এ বছর হজ করেছেন ১৬ লাখ ৭৩ হাজার হাজি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:৪০ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ৬:৪১ PM

এ বছর পবিত্র হজপালন করেছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন। বিশ্বের ১৭১টি দেশ থেকে তারা হজ করতে পবিত্র মক্কায় সমবেত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের পরিসংখ্যান বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর বিদেশি হাজির সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন।

আর সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন। পুরুষ হাজির সংখ্যা ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন। আর নারী হাজির সংখ্যা ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন।
হাজিদের মধ্যে আকাশপথে সৌদি আরবে গমন করেছেন ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন।

নৌপথে গেছেন ৫ হাজার ৯৪ জন। স্থলপথে হজ করতে গেছেন ৬৬ হাজার ৪৬৫ জন হজযাত্রী।
বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, এ বছর বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৮৭ হাজার ১৫৭। এর মধ্যে মক্কা ও মদিনায় ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

গত ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২৪টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com