বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন এমন: মির্জা আব্বাস    সালাতুত তাসবিহ নামাজের নিয়ম   শবেবরাতেও আল্লাহ যাদের ক্ষমা করবেন না!   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   
চোখ রাঙাচ্ছে করোনা, দুই দিনে ১১ রোগী সনাক্ত!
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ২:০৭ AM

রাজশাহীতে ফের আতঙ্ক ছড়িয়েছে করোনা। গত দুই দিনে চারজন চিকিৎসকসহ ১১ জনের করোনা সনাক্ত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সর্বশেষ সোমবার ৯ জন এবং আগের দিন রবিবার দুইজন করোনা পজিটিভ হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে, যার মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। তার আগের দিন রবিবার একই পিসিআর ল্যাবে দুইজনের করোনা টেস্ট করানো হলে দুজনই পজিটিভ হয়েছেন। এর মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্ট আছে। আর করোনা পজিটিভ হওয়া অন্য রোগীগুলো নিজ নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সল আলম বলেন, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে রবিবার দুজনের করোনা টেস্ট করে দুজনেরই পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে একজন রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্ট আছে। সোমবার ১৫ জনের করোনা পরীক্ষা করে ৯ জনের পজিটিভ পাওয়া গেছে, যার মধ্যে ৪ জন চিকিৎসক।

তিনি বলেন, প্রত্যেকের উপসর্গ প্রায় একই রকম। সবার হালকা জ্বর, সর্দি, কাশি ও গা ব্যথা রয়েছে। সর্বশেষ যাদের করোনা পজিটিভ হয়েছে, তাদের পরিবারের অন্য সদস্যরাও একই উপসর্গে আক্রান্ত।

করোনা টেস্ট শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ ছাড়া অন্য কোথাও করা হয় না। তাও চিকিৎসক দিয়ে এই টেস্ট করানো হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব গত বছর থেকেই বন্ধ। রাজশাহীর সিভিল সার্জন রাজিউল করিম বলেন, বিষয়টি অফিসিয়ালি জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com