বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২

শিরোনাম: প্রকাশিত সংবাদে নাফিজ সরাফতের প্রতিবাদ   ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা    চীনে বিএনপি'র বিজয় দিবস উদযাপন    মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ   বিজয় দিবসে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি   টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত   পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত বদলে জনপ্রতি ১২ ডলার বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১০:৩২ পিএম আপডেট: ২৭.০৩.২০২৫ ১০:৩৪ PM

বাংলাদেশের আশ্রয় শিবিরে বাস করা রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি।

এবারে কক্সবাজারের উপকূলে বিভিন্ন ক্যাম্পের বাসিন্দাদের জনপ্রতি মাসিক বরাদ্দ দেওয়া হচ্ছে ১২ ডলার করে; যা আগে ছিল সাড়ে ১২ ডলার।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “ডব্লিউএফপি এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে, এটি আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

“ভাসানচরে যেসব রোহিঙ্গা বসবাস করছে তারা পাবেন ১৩ ডলার করে। কক্সবাজারে যারা আছেন তাদের চেয়ে এক ডলার বেশি পাবেন।”

৫ মার্চ বাংলাদেশের শরণার্থী কমিশনের কাছে খাদ্য সহায়তা কমানো সংক্রান্ত চিঠি এসেছিল।

চিঠিতে ডব্লিউএফপি তহবিল সংকটের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এপ্রিল থেকে মাসিক খাবারের বরাদ্দ সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে জনপ্রতি ছয় ডলারে নামানোর কথা জানায়।

এরপর ১৪ মার্চ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এ সময় তার কাছে তুলে ধরা হয় ছয় ডলারে রোহিঙ্গারা আসলে কী পরিমাণ খাবার পাবেন। এ সংক্রান্ত একটি ভিডিওতে গুতেরেসকে বিষ্ময় প্রকাশ করতে দেখা যায়।

শরণার্থী কমিশনের অতিরিক্ত কমিশনার শামস-দৌজা নয়ন বলেন, “গুতেরেস যদিও আগে থেকে জানতেন, আমরাও জানিয়েছিলাম বিষয়টি।”

গুতেরেস এর সফরের প্রভাব কি-না জানতে চাইলে শামস-দৌজা নয়ন বলেন, “তা বলতে পারছি না। কিন্তু তহবিল সংকট স্বত্ত্বেও ডব্লিউএফপি নিশ্চিত করেছে যে খাদ্য সহায়তা একইরকম থাকছে।”

উখিয়া উপজেলার কুতুপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, “এটি ভালো সিদ্ধান্ত হয়েছে। না হয় রোহিঙ্গারা খাদ্যের যোগানের জন্য ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়ার সম্ভাবনা ছিল।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]