বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলো ৩২ জেলে, ভারতে গেলো ৪৭ জেলে   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি নেতা নয়ন হত্যার ঘটনায় মামলা দায়ের   মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়    কুমিল্লা-২ আসন: বিএনপির মনোনীত প্রার্থীকে গণসংবর্ধনা ও শোডাউন    টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত   মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা   সবার আগে বাংলাদেশ, ‘নো কমপ্রোমাইজ’: তারেক রহমান   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাংলাদেশ দূতাবাস রোমের আয়োজনে গণহত্যা দিবস পালিত
ইসমাঈল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৪:১৪ পিএম

দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত গণহত্যা দিবসে অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ এর ২৫ শে মার্চ কালোরাতে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রেরিত প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

আলোচনা অনুষ্ঠানে ২৫ মার্চের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশে একটি ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকলে মিলে একসাথে কাজ করা অঙ্গীকার করা হয়।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে ২৫ মার্চ কালোরাতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, দিবসটি বাঙ্গালির আত্মত্যাগের মহান স্বীকৃতির পাশাপাশি তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে চরম প্রতিবাদের প্রতীক। 

রাষ্ট্রদূত বলেন, ইতিহাসের বিভীষিকাময় সেই রাত্রের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রাখতে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধপূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।এছাড়া রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তবর্তী কালীন সরকারের সংস্কারসহ সকল কর্মকান্ডের বাস্তবায়নে সর্বাত্মক গুরুত্ব আরোপ করেন।

শেষে ২৫ মার্চ কালোরাতের সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com