রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১২:৪৭ পিএম

প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় অবসরের ঘোষণা দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। 

বৃহস্পতিবার (৬ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়েছে। 

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে।

এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন।

তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় ছিলেন তারাও।

ওয়ানডেতে  ১৯ বছরের অসাধারণ ক্যারিয়ার মুশফিকুর রহিমের। এই ফরম্যাটে ২৭৪ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে মোট ৭৭৯৫ রান করেছেন।
এই সংস্করণে তামিমের পর বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com