রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: মাতৃত্বকালীন সময়ে বেতনসহ ছয় মাসের ছুটি দেবে বিএনপি   আজ থেকে হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ-নগদে   বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান   ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ   চাঁপাইনবাবগঞ্জে ভোটের অঙ্ক: ‘নীরব ভোট’ই কি তিন আসনের ভাগ্য নির্ধারক?   কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষনা   গণভোটের মার্কা কী, ভোট দেই মার্কা দেখে? প্রশ্ন চা শ্রমিকদের   
আয়নাঘর শেখ মুজিবের আমলেই হয়েছে: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৬ পিএম

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘গুমের ঘটনা আজকের না, আয়নাঘর আজকের না। এই যে নির্বিচার-নিপীড়নের ঘটনা, তা শেখ মুজিবের আমলেই হয়েছে।’

মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) ঢাকার পিআইবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ‘এক দল, এক দেশ, এক নেতা, এক রাষ্ট্র- এই মটো (নীতিবাক্য বা আদর্শ) ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যে রাষ্ট্র নির্মাণ করেছেন, তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন, তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের ওপর নীপিড়ন চালিয়েছেন।’

তার ভাষ্য, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সালে যে স্টাইলে বিরোধী দলের ওপর নীপিড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। তফাৎ হচ্ছে, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল। তার মেয়ে জাতীয় রক্ষী বাহিনী নামে আলাদা করে কিছু বানাননি। উনি বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনী হিসেবে রূপ দিয়েছেন। বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছেন।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মাঝে বিভাজন তৈরি করে শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন।’ সূত্র : বিবিসি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com