রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: মাতৃত্বকালীন সময়ে বেতনসহ ছয় মাসের ছুটি দেবে বিএনপি   আজ থেকে হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ-নগদে   বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান   ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ   চাঁপাইনবাবগঞ্জে ভোটের অঙ্ক: ‘নীরব ভোট’ই কি তিন আসনের ভাগ্য নির্ধারক?   কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষনা   গণভোটের মার্কা কী, ভোট দেই মার্কা দেখে? প্রশ্ন চা শ্রমিকদের   
সিএমপির সাবেক কমিশনার সাইফুল ও এসপি ইমন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৯ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম এবং রাজশাহী সারদার পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন। 

এছাড়া সারদা থেকে তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করা হয় বলে জনান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মোহাম্মদ রইছ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা থাকায় তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

সিএমপির এক সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রামে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকার মেট্রোরেল এমআরটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান জানান, গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে ডিবির একটি টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে।

তানভীর সালেহীন ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে যোগ দেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

তানভীর সালেহীন ২০২২ সালে এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com