রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
ঝিকরগাছায় কমিউনিস্ট পার্টির গণতন্ত্র অভিযাত্রা ও বিক্ষোভ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:৩৬ পিএম

যশোরের ঝিকরগাছা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ দফা বাস্তবায়নের দাবিতে ‘গণতন্ত্র অভিযাত্রা ও বিক্ষোভ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বক্তারা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ভ্যাট -ট্যাক্স প্রত্যাহার ,জানমালের নিরাপত্তা নিশ্চিত করা,চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি-হামলা বন্ধসহ ১৮ দফা দাবি ভুলে ধরেন।

সোমবার বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবির) ঝিকরগাছা  উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণতন্ত্র অভিযাত্রা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রহিম। 

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুর রহমান হিরু , বিশেষ বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মৎস্যজীবী আন্দোলনের সদস্য সচিব সুজন বিপ্লব। 

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার কৃষক নেতা প্রকৌশলী আবু হাসান ,আব্দুর রশিদ, ইব্রাহিম খলিল, জসিম উদ্দিন প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com