রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
কাপাসিয়ায় স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:৩৩ পিএম

শিক্ষার্থীদের আধুনিক ব্যাংক সেবা ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরির লক্ষ্যে কাজ করছে জনতা ব্যাংক। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কাপাসিয়ায় জনতা ব্যাংক পিএলসি তাজউদ্দীন আহমদ চত্বর শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর প্রি-ক্যাডেট স্কুলে প্রধান অতিথি হিসেবে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি তাজউদ্দীন আহমদ চত্বর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদুল হাসান।

পাবুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মো. শাকিল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারি ব্যবস্থাপক কায়সার উদ্দীন খান, সিনিয়র অফিসার রাজিব দেবনাথ, অফিসার মো. শরিফ হোসাইন, সাংবাদিক শরিফ সিকদার, পাবু প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রাশিদা বেগম, সহকারি শিক্ষক সালমা আক্তার, আরজেদা বেগম, নাঈমা সুলতানা, রওশন জাহান দিলরুবা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, শিশু-কিশোরদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে চালু করা হয়েছে স্কুল ব্যাংকিং। শিশু-কিশোর ও তরুণরা দেশের ভবিষ্যৎ এবং তারাই দেশ গঠনে নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি আরো বলেন, জনতা ব্যাংক শিক্ষার্থীদের সঞ্চয়ের মনোভাব তৈরিতে জনতা ব্যাংক স্মার্ট অ্যাকাউন্টস ও স্কুল ব্যাংকিং সঞ্চয়ী হিসাব চালু করা হয়েছে। বিভিন্ন সেবা শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করে তোলাই এই স্কুল ব্যাংকিং কার্যক্রমের উদ্দেশ্য।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com