সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর খুলনায় তারেক রহমান, বকুলের বাসভবনে মধ্যাহ্নভোজ   ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   
‘বাফার জোন’থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১২:০৩ AM

সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে অপসারণের পর ‘বাফার জোন’ দখল করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে ধীরে ধীরে সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবিলম্বে সেখান থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করার দাবি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দামেস্কে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল-শারার সাথে কথা বলতে গিয়ে ইসরায়েলি পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ।

ইসরায়েলি দখলদারদের বাফার জোন দখল একটি বেপরোয়া কাজ এবং এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে মনে করেন কাতারের প্রধানমন্ত্রী।

আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের নেতৃত্বে বিরোধী যোদ্ধাদের দ্বারা আসাদকে উৎখাত করার পর, ইসরায়েল গত মাসে গোলান হাইটসের পাশে অবস্থিত ‘বাফার জোন’ যা সিরিয়া ও ইসরায়েলকে পৃথককারী হিসেবে পরিচিত, সেখানে সামরিক ইউনিট মোতায়েন করে ইসরায়েল।

মূলত, ১৯৭৪ সালে জাতিসংঘ-মধ্যস্থতায় পরিচালিত যুদ্ধবিরতির অংশ হিসেবে এই অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে মনোনীত করা হয়েছে।

ইসরায়েলের সেনারা যখন ‘বাফার জোন’ দখল করে নেয়, তখন সিরিয়া জুড়ে শত শত বিমান হামলা চালায় ইসরায়েল। তারা বলেছে যে তাদের বিমান হামলা ‘চরমপন্থীদের’ হাতে অস্ত্র পৌঁছানো বন্ধ করাই মূলত ওই অভিযানের অংশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com