সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি!   মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কী হবে: জামায়াত আমির   বিএনপির দুই বিদ্রোহীর চাপে কাঁপছে জুনায়েদের খেজুর গাছ!   খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প!   শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে?   কানাডায় বসে বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ   আমরা ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়ব: তারেক রহমান    
বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা আমলের স্লোগান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১২:০৬ AM

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ—শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান থাকায় সংশ্লিষ্ট দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সভা আহ্বান করে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যার দিকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, সরকারি ভ্যাট ও উৎসে কর পরিশোধসংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের পক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের স্লোগানসংবলিত প্যাড ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে, যা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণ বিধিমালা ৪ ধারা লঙ্ঘিত হয়েছে।

যে কারণে প্রতিষ্ঠানের ১১(৭) আইনের ধারা অনুযায়ী অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। বুধবার অপরাহ্ণ থেকে এ আদেশ কার্যকর হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ—শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানসংবলিত একটি লোগো রয়েছে, যা প্রকাশিত হওয়ার পর পরিচালক গোলাম সরোয়ারের শাস্তির দাবিতে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা, যার প্রমাণও পেয়েছে কর্তৃপক্ষ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com