সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
আমরা চাঁদাবাজি করিনি, করবোও না: জামায়াত আমির
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:৪৪ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না। আমরা এমন একটা দেশ চাই, যেখানে ন্যায্য স্বাধীনতা চাই। যে স্বাধীনতা অপরের চরিত্র হনন করে, সেই স্বাধীনতা আমরা চাই না।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাগুরা শহরের নোমানী ময়দানে এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৬ বছর পর মাগুরার নোমানী ময়দানে উন্মুক্ত জায়গায় কর্মিসভার আয়োজন করে জেলা জামায়াত। বেলা সাড়ে ১১টায় সেই কর্মিসভায় যোগ দেন ডা. শফিকুর রহমান। এ সময় নোমানী ময়দানে হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জামায়াতের আমির বলেন, ‘এক যুগ আগে পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার হবে আশা করি। গুম, খুন, লুটের বিচার হবে। আমাদের সন্তানেরা এখন যা চায়, তা হলো বৈষম্যহীন সমাজ। তা-ই করা হবে। সঠিক বিচার হবে, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমরা কথা দিচ্ছি, সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বাংলাদেশ সব সময় সঙ্গে থাকবে।’

ডা. শফিক আরও বলেন, ‘আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না। আমরা এমন একটা দেশ চাই, যেখানে ন্যায্য স্বাধীনতা চাই। যেই স্বাধীনতা অপরের চরিত্র হনন করে সেই স্বাধীনতা আমরা চাই না। জনগণের অধিকার রক্ষায় ন্যায্য স্বাধীনতা চাই। আমার সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, তাঁদের স্বাধীনতাও দরকার। বিগত সরকারের আমলে গণমাধ্যমে সেন্সরশিপ ছিল।’

আরও পড়ুন

≫ নারীরা স্বাধীনভাবে কাজ করবেন, তারা মর্যাদা ও সম্মান পাবেন

আমিরে জামায়াত বলেন, ‘১৯৪১ সাল থেকে জামায়াতে ইসলামের রাজনীতির পথচলা। অথচ এই ৮৪ বছরেও আমরা ক্ষমতায় যেতে পারিনি। এটা আমাদের দুর্বলতা বলা যায়। ভবিষ্যতে আমরা সবার সমর্থন পেলে সরকার গঠন করে দেখাতে চাই, ঘুষহীন সমাজ কীভাবে প্রতিষ্ঠা করতে হয়।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়তে ছাত্রদের সঙ্গে জামায়াতে ইসলামী একমত পোষণ করে। সব ধর্মের মানুষের নিয়ে সোনার বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করছে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com