সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
দৈনিক দেড় কোটি টাকা চাঁদাবাজি
এনায়েত উল্লাহর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৪:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, রাজধানীর আশেপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় করেন। এছাড়া বেনামে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানের অংশ হিসেবে এনায়েত ও তার পরিবারের ব্যক্তিগত যানবাহনের তথ্য চেয়ে বিআরটিএ বরাবর নোটিশ দিয়েছে দুদক। 

এর আগে বিআরটিএ-তে নোটিশটি পাঠান দুদক উপ-পরিচালক নুরুল হুদা।

এ বিষয়ে খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, আমার বিরুদ্ধে দুদকে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। যারা এসব অভিযোগ করেছে, তারা ঢাকা সড়ক পরিবহন সমিতি থেকে বহিষ্কৃত ব্যক্তি। তবে যেকোনো দুর্নীতির অনুসন্ধান করা দুদকের দায়িত্ব। এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com