সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
পাকিস্তানে নিরাপত্তাবাহিনীর অভিযানে ২৭ বিদ্রোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩:৫৬ পিএম

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিরাপত্তাবাহিনীর এক অভিযানে ২৭ বিদ্রোহী নিহত হয়েছেন। 

সোমবার (১৩ জানুয়ারি) দেশটির বালুচিস্তান প্রদেশের কাচি জেলায় সশস্ত্র গোষ্ঠীদের এক গোপন আস্তানায় এই অভিযান পরিচালিত হয়। 

পাকিস্তান সেনাবাহিনীর বরাতে মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। নিরাপত্তাবাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর তারা বহু সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেক দিন ধরেই গ্রেফতারের জন্য  তাদের খুঁজছে।

নিহত ব্যক্তি বা তাদের সংগঠন সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য ওই বিবৃতিতে দেওয়া হয়নি।

বালুচিস্তানে পাকিস্তানি তালিবানসহ একাধিক ছোট ছোট সশস্ত্র বিদ্রোহী দল সক্রিয় রয়েছে। সেখানে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। বালুচিস্তানকে স্বাধীন করার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন করে যাচ্ছে তারা। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com