মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
হবিগঞ্জে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ২:১৬ পিএম   (ভিজিট : ১৯৭)

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিস্ফোরণে ঘটনা ঘটে। 

বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।

বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, ওসমানী মেডিকেলে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]