বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:০৭ পিএম   (ভিজিট : ২২২)

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়নি। তবে, প্রধান উপদেষ্টার বক্তব্য ও কমিশনের প্রস্তুতির সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। 

তিনি জানান, নির্বাচন কমিশন সংস্কারের প্রতিবেদন হাতে পেলেই নির্বাচনের তারিখ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে, তারা স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে কোনো কথা বলেনি। তাই আমরা স্থানীয় সরকার নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও জানান, আশা করছি, মার্চ মাসের দুই তারিখের মধ্যে ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর তা সংশোধন ও হালনাগাদ করে প্রকাশ করা হবে। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা এবং আমরা জাতির কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]