সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
ঘোষণাপত্র নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে: মাসউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:০৯ পিএম   (ভিজিট : ১৩১)

রাজধানীর শহিদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যূত্থানের ঘোষণাপত্র পাঠ বন্ধ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলামোটর কার্যালয় থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

বাংলামোটরের বৈঠক শেষে রাত ১২টা ৪০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, "৫ আগস্টের মতো এবারও ছাত্র-জনতাকে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকতে হবে।" তিনি আরো জানান, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো ধরনের ষড়যন্ত্রই তাদের সংগ্রাম থামাতে পারবে না।

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘রক্তের বিনিময়ে-আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান। আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা রাষ্ট্রকে বলেছি রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেওয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায়। আমরা বলেছি যেন প্রত্যেকে এটা গ্রহণ করে কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে।’

মাসউদ বলেন, সরকার আমাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা অবশ্যই আমরা শহীদ মিনার একত্রিত হব। আমরা আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিয়েছি আমরা শহীদ মিনারে বিপ্লবী জনতা একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আমরা এদেশের মানুষের উদ্দেশ্যে বলবো এই প্রক্লেমেশন যেন আমরা করতে না পারি সে জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দিবে। কিন্তু আমরা আগামীকাল প্রক্লেমেশনের পক্ষে সারাদেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]