মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
‘আ.লীগ পালানোর সময় পাইছে, আপনারা তাও পাবেন না’
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৮:০১ এএম   (ভিজিট : ২৩৯)

অসৎ নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের দলের (বিএনপি) ক্যাডাররা, সাবধানে থাইকেন। আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে তারা পালানোর সময় পাইছে; আপনারা তা-ও পাবেন না।’

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমার নেতাকর্মীরা কে কী করেন, আমার কাছে সব রিপোর্ট আসে। যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব।’ 

তিনি বলেন, ‘আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যায়। এটা দেখে খুশি হওয়ার দরকার নেই। এটা থেকে শিক্ষা নিতে হবে।’

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্পর্কে মনিরুল হক চৌধুরী বলেন, ‘লোটাস কামালের মতো বিরাট নেতা, যার বাড়িতে কোটি কোটি টাকা ছিল, টাকা ছাড়া যিনি কিছুই বুঝতেন না। এখন টাকা কোথায় জানি না, তবে উনি দেশে নাই। এই টাকার মূল্য কী? এখন তো ৭ দিনেও ১ পোয়া চালের ভাত খান না, ডিম মুখে দিলে থাকে না, জাউ খেলে অর্ধেক দাঁতে লেগে থাকে, লাভটা কী? হারামের টাকার বরকত নাই, আর উনার জীবনে হারাম ছাড়া কিছু নাই।’

স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা সামছুল হক মজুমদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লালমাই উপজেলা বিএনপি নেতা ইউছুফ আলী মীর পিন্টু ও ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]