শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
ওয়েস্টহ্যামকে ৫ গোলে বিধ্বস্ত করলো লিভারপুল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১:০৭ এএম   (ভিজিট : ১৯১)

লিভারপুলের জয়রথ ছুটছেই। শুধু জয় নয়, প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করছে অলরেডরা। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্নে স্লটের দল। সর্বশেষ তিন ম্যাচেই ১৪ গোল (৬, ৩, ৫) করেছে লিভারপুল।

দাপুটে জয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে লিভারপুল। ১৮ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৪৫। দুইয়ে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৭। লিভারপুলের সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।

রোববার ওয়েস্টহ্যামের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে আরও এটি শো দেখিয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। এক গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে মোট ২০ গোল করলেন মিশরীয় তারকা। প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট করেছেন ৮টি। ডাগআউটে স্লটের প্রথম মৌসুমে সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে ২০তম লিগ শিরোপার দিকে ছুটছে লিভারপুল।

ম্যাচ শেষে সালাহ ‘স্কাই স্পোর্টসকে সালাহ বলেন, ‘আমার মনে একটাই কথা, আমি চাই লিভারপুল লিগ জিতুক এবং আমি এর অংশ হতে চাই। ট্রফি জেতার জন্য আমার সেরাটা দেবো। আরও কয়েকটি দল আমাদের সঙ্গে (লড়াইয়ে) আছে এবং আমাদের মনোযোগী এবং নম্র থাকতে হবে এবং পারফর্ম করে যেতে হবে। আমি আরও কিছুর জন্য (জয়) ক্ষুধার্ত।’

চলতি মৌসুম শেষ হলেই সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে। মৌসুমের প্রায় অর্ধেকটা সময় চলে গেলেও এখন পর্যন্ত সালাহর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা করেনি লিভারপুল। যে কারণে আগামী মৌসুমে সালাহ লিভারপুলে থাকবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল।

চুক্তি বাড়ানোর ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে সালাহ বলেন, ‘না, আমরা এটি থেকে অনেক দূরে এবং আমি মিডিয়াতে এ নিয়ে কিছু বলতে চাই না।’

ওয়েস্টহ্যামের বিপক্ষে প্রথম গোল করতে লিভারপুলের সময় লেগেছিল ৩০ মিনিট। এরপর আর অলরেডদের প্রতিরোধ করতে পারেনি ওয়েস্টহ্যাম। একের পর এক স্বাগতিকদের জালে বল জমা করেই চলছিল স্লটের দল।

লিভারপুলের হয়ে প্রথম গোল করেন লুইস দিয়াজ। বাকি গোলগুলো করেন- কোডি গাকপো (৪০ মিনিটে), মোহাম্মদ সালাহ (৪৪ মিনিটে), ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড (৫৪ মিনিটে) ও দিয়াগো জোতা (৮৪ মিনিটে)।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]