শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
যত্ন নিলে রত্ন হবে নাহিদ, বললেন শন টেইট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৩ এএম   (ভিজিট : ২৭২)

অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেশি গতিতে অবলীলায় বোলিং করতে পারতেন। টেইটের মতোই তেমনি নাহিদ রানাকে পেয়েছে বাংলাদেশ। যিনি কিনা ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন। 

গতির দিক থেকে উত্তরসূরিকে নিয়ে তাই উচ্ছ্বসিত টেইট। ২২ বছর বয়সী পেসারের যত্ন নিতে পারলে বাংলাদেশের জন্য দারুণ কিছু হবে বলে জানিয়েছেন তিনি।

বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে কোচিং করতে আসা টেইট দলের অনুশীলন শেষে এমনটিই জানিয়েছেন। ২০১৩ সালে এই দলের হয়ে খেলোয়াড় হিসেবে বিপিএলও মাতিয়েছেন তিনি। 

নাহিদকে নিয়ে তিনি বলেছেন, আমারও তাই মনে হয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় আমি তাকে টেলিভিশনে প্রথমবার ভালোভাবে বোলিং করতে দেখেছিলাম। সত্যি বলতে এর আগে আমি তার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। তারপর থেকেই টিভিতে দেখছি, অনেকটা লম্বা এবং শক্তিশালী একজন।

নাহিদের মতো একজন পেসার পাওয়ায় বাংলাদেশের বোলিং লাইন আপ শক্তিশালী হয়েছে বলে মনে করেন টেইট। তিনি বলেছেন, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে।

বাংলাদেশে কখনোই পেস বোলিংয়ে এমন ডেপথ ছিল না। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা এমন একজনকে পাওয়াটা সহজ ব্যাপার না। আমার মনে হয় খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে।’
টেইটের মতো কিংবদন্তি পেসারের এমন প্রশংসা নাহিদের বড় পাওনাই। বিপিএলে তাকে সরাসরি কোচ হিসেবে পেলে দারুণ কিছু শিখতে পারতেন রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় থাকা বাংলাদেশি পেসার। সেই সুযোগ না থাকলেও চট্টগ্রামের বিপক্ষে মুখোমুখি হওয়ার সময় নিশ্চিতভাবেই পরামর্শ নেবেন নাহিদ।

তার আগেই অবশ্য ক্যারিয়ার দীর্ঘ করতে কিভাবে নিজের শরীরের যত্ন নেওয়া প্রয়োজন সেই পরামর্শ দিয়েছেন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক পেসার বলেছেন, নাহিদের আশপাশে যারা কাজ করে এটা পুরোপুরি তাদের ওপর। তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় তাকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটে কখনো কখনো যদি অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ক্রিকেটার নিজের সম্পর্কে ধারণা পাবে, নিজের শরীর সম্পর্কেও জানবে। বাংলাদেশ ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক গাইডেন্সে সে ভালো করবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]