শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
কনসার্টের বদলে ক্রিকেটে বিনিয়োগ করতে বললেন তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৪২ পিএম   (ভিজিট : ২২৭)

নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। আর একদিন পরেই মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। 

তবে এখনও পর্যন্ত কনসার্ট ছাড়া বড় কোনো পরিবর্তন চোখে পড়েনি। তাই তামিম ইকবাল জানালেন বিনিয়োগ করতে হবে ক্রিকেটেই।

রোববার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। 

এ সময় তিনি বলেন, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না।’

তামিম আরও বলেন, ‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।’

বিপিএলের পরিবর্তন চাইলে ক্রিকেটেই বিনিয়োগ করতে হবে উল্লেখ করে বরিশালের অধিনায়ক বলেন, ‘এখনও এটা কিছুটা দ্রুত হয়ে যায় মন্তব্য করা, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। এটাও ফেয়ার হবে না আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল।’

তামিম বলেন, ‘আমি এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলবো যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]