শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এডভান্স ট্রেনিং রিসার্চের সনদ বিতরণ
মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৩ পিএম   (ভিজিট : ৪৫২)

সেন্টার ফর সোশ্যাল  সাইন্স রিসার্চ এন্ড ট্রেনিং (সিএসআরটি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আয়োজনে মাসব্যাপী এডভান্স ট্রেনিং অন রিসার্চ ম্যাথোলজি কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। 

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. রেজাউল করিম পিএইচডি উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের বলেন, যারা শিখতে আসবে তাদের আগ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য পড়তে হবে ও শিক্ষকদের সহায়তা নিতে হবে। 

সভাপতি হিসেবে ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো: মোস্তফা কামাল। 

তিনি বলেন,আমাদের দেশে গবেষণা করার জন্য  বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ট্রেনিং সেন্টার নাই, বেশি করে ট্রেনিং সেন্টার  করা উচিত যা বাইরের বিশ্ববিদ্যালয়ে আছে। মানসম্মত রিসার্চ করার জন্য বেশি করে অধ্যায়ন ও আলোচনা করতে  হবে। 

এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মিফতাহুল বারী ও  সঞ্চালনায় ছিলেন শহিদুল ইসলাম। 

সিএসআরটি পরিচালক অধ্যাপক মোঃ আবুল হোসেন সকলকে ধন্যবাদ জানান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কাছ থেকে ভবিষ্যতে টেনিং কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা চান। 

এ সময় প্রশিক্ষণার্থীরা রিসার্চ ট্রেনিং দীর্ঘ ও নিয়মিত করার দাবি জানান। 

পরিশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো: রেজাউল করিম পিএইচডি সফলভাবে সমাপ্ত করা  প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]