বুধবার ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
আন্দোলনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭:৪২ এএম   (ভিজিট : ৩১৯)

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শুভময় দত্ত।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক শুভময় দত্ত উল্লেখ করেছেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করলাম।’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের বর্তমান সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আযহারুল ইসলাম উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। 

এর আগে নানান দুর্নীতি-অনিয়মের কারণে স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে তারা রাজধানীর বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির নানান অনিয়ম রোধ এবং অযোগ্য কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দাবি জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]