বুধবার ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:২১ এএম   (ভিজিট : ৩১১)

২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মঙ্গলবার এনসিটিবি সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মনিটরিং কার্যক্রম চলছে। এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় বোর্ডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর (সেসিপ প্রকল্পসহ) নিয়মিত ও সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

প্রতি বছর সরকারের উদ্যোগে ১ জানুয়ারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। জুন মাস থেকে বই ছাপানোর কাজ শুরু হলেও এবার রাজনৈতিক কারণে যথাসময়ে বই ছাপার কাজ শুরু হয়নি। এর ফলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর বিষয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে।

তবে এনসিটিবি জানাচ্ছে, জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর জন্য তারা দ্রুত কাজ করছে।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, এটা অফিসিয়ালি জানানো হয়েছে। মৌখিকভাবে এবং অভ্যন্তরীণ নির্দেশনায় আমরা দু’মাস ধরে ছুটি বাতিল করেছি। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারবো। এনসিটিবি চেয়ারম্যানসহ সবাই দিন-রাত পরিশ্রম করছেন এবং প্রতিদিন অতিরিক্ত সময় কাজ করছেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও সবাই অফিস করছেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]