শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
চট্টগ্রামে বিপ্লব, আমিনুল, নদভীসহ ২০২ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১২:০৫ পিএম   (ভিজিট : ৪০৪)

চট্টগ্রামের লোহাগাড়া থানায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামসহ ২০২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার (২৬ আগস্ট) রাতে লোহাগাড়ার সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকার মোমেন হোসেন জয় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়ার মেয়র মোহাম্মদ জোবায়ের, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ভাই ডা. বিদ্যুৎ বড়ুয়া, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩০০-৫০০ জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর, ছাত্র-জনতা লোহাগাড়ার আমিরাবাদ ব্যাংক এশিয়ার সামনে মহাসড়কে শান্তিপূর্ণ আনন্দ মিছিল নিয়ে পৌঁছায়। সেখানে উল্লিখিত আসামিদের প্ররোচণায়, অর্থায়নে ও নির্দেশে মিছিলের গতিরোধ করে মারধর শুরু করা হয়।

মিছিলটি ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে এলাকার সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য আসামিরা ককটেল ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। আসামিরা পূর্বপরিকল্পিতাবে দেশি ও বিদেশি অস্ত্র, লোহার রড, তরবারি, বর্শা, বর্শার ফলক ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে মিছিল ছত্রভঙ্গ করে ছাত্রজনতাকে ধাওয়া করে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]